Header Ads

Yuva Sathi Prakalpa Application Process 2026: যুবসাথী প্রকল্প আবেদন পদ্ধতি ?

 Yuva Sathi Prakalpa Application Process


Yuva Sathi Prakalpa Application Process 2026: মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রত্যেক বেকার যুবকদের আর্থিক ভাবে সাহায্য জন্য ‘যুবসাথী প্রকল্পের’(Juva Sathi) ঘোষণা করেন। ২০২৬ সালের ১ এপ্রিল মাস প্রথম সপ্তাহ থেকেই শুরু হবে এই প্রকল্পের কাজ।

যুবসাথী প্রকল্পের সমস্ত বেকার যুবকেরা প্রত্যেক মাসে 1500 টাকা করে সাহায্য পাবে পশ্চিমবঙ্গ সরকারে তরফ থেকে। পশ্চিমবঙ্গ রাজ্যের ২১-৪০ বছরের মাধ্যমিক পাশ সমস্ত বেকার যুবকেরাই এই প্রকল্পের আবেদন করতে পারবেন।

বেকার যুবকেরা যতদিন না প্রতিষ্ঠিত হচ্ছে তাদেরকে একটু আর্থিক দিক থেকে সাহায্য করার উদেশ্যই মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘যুবসাথী প্রকল্প’(Juva Sathi) চালু করেন।

আজকের এই প্রতিবেদনে যুব সাথী প্রকল্পে কি ভাবে আবেদন করতে হয় তার সমস্ত তথ্য বিস্তারিতভাবে বলা রয়েছে। যুব সাথী প্রকল্পে আবেদন করার আগে দেখে নিন কারা কারা এই প্রকল্পের সুবিধাটি পাবে এবং কি কি যোগ্যতার প্রয়োজন এবং যেসব ডকুমেন্টে দরকার পড়বে তা এক নজরে দেখে নিন।


Yuva Sathi Prakalpa Application Process 2026: যুবসাথী প্রকল্প আবেদন পদ্ধতি


পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। তার পাশাপাশি আপনার বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আপনাকে অবশ্যই বেকার হতে হবে তাহলেই আপনি এই প্রকল্পের সুবিধাটি পাবেন। শিক্ষাগত দিক থেকে আপনাকে অবশ্যই মাধ্যমিক পাস (M. P)করতে হবে। আপনি যদি কোন সরকারি কাজের সঙ্গে যুক্ত থাকেন অথবা সরকারের তরফ থেকে কোন স্কলারশিপ বা বৃত্তি পেয়ে থাকেন তাহলে আপনি এই প্রকল্পের সুবিধাটি পাবেন না।

How to apply of Yuva Sathi Prakalpa

এখন দেখে নিন এই প্রকল্পের আবেদনের জন্য যেসব ডকুমেন্টের দরকার পড়বে ( মাধ্যমিক পাশ সার্টিফিকেট/মাধ্যমিকের এডমিট কার্ড/ভোটের ফটো/ আধার কার্ড/ মোবাইল নাম্বার/ আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি) এইসব ডকুমেন্টগুলো থাকলে আপনি এই প্রকল্পের আবেদন করতে পারবেন।


যুব সাথী প্রকল্পের আবেদন পদ্ধতি:

এই প্রকল্পের আবেদনের জন্য পশ্চিমবঙ্গ সরকারের এক বিশেষ উদ্যোগ নিয়েছেন সেটি হলো - যুবসাথী ক্যাম্প Yuva Sathi Camp’ যেতে হবে। সেখানে গিয়ে একটি ফর্ম ফিলাপ করে এই প্রকল্পের জন্য আবেদন করতে হবে। পশ্চিমবঙ্গ সরকারের আপনাদের নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পের মতোন এই বসবে সেখানে চলবে আবেদন।


Yuva Sathi Camp কোথায় বসবে ?

খুবেই গুরুত্বপূর্ণ প্রশ্ন কোথায় বসবে এই ক্যাম্প ? মুখ্যমন্ত্রী এই নিয়ে স্পষ্ট করেই জানিয়েছেন পশ্চিমবঙ্গের প্রত্যেক বিধানসভা কেন্দ্রে (MLA) বসবে এই যুব সাথী ক্যাম্প । সেই ক্যাম্পে গিয়ে ফর্ম তুলে , সমস্ত নথি লিখে জমা করতে হবে ।

  • পশ্চিমবঙ্গে মোট ২ ৯ ৪ টি বিধানসভা কেন্দ্র রয়েছে ।
  • আগামী ১ ৫ ফেব্রুয়ারী ২ ০ ২ ৬ থেকে শুরু হবে Yuva Sathi Camp চালু । 
  • শেষ হবে ২ ৬  ফেব্রুয়ারী ২ ০ ২ ৬  । 

ইতিমধ্যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন ২০২৬ সালের ১লা এপ্রিল সকল বেকারা এই প্রকল্পের সুবিধা পাওয়া শুরু করবে। তাই আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন এবং আপনার বয়স যদি ২ ১ থেকে ৪ ০ এর মধ্যে হয় এবং আপনি যদি সরকারি অন্য কোনো সুবিধা বা চাকরি না পেয়ে থাকেন তাহলে এই প্রকল্পটি আপনাকে অনেকটাই সাহার্য্য করবে ।

No comments

Note: only a member of this blog may post a comment.

Powered by Blogger.